রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড      ● দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার      ● স্টুডিওতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার, বলছে পুলিশ      ● সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার আহ্বান      ● বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব      ● জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি: সিইসি      ● জমি বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ      ● ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান      
কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিনিধি, মীরসরাই
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম

এম জাবেদ হোসাইন, মীরসরাই :- চট্টগ্রামের মীরসরাই বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘নাছির কারখানা’ নামে একটি কেমিক্যাল কারখানায় বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মীরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কারখানায় কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা ৭টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সার্ভিস কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে, কারখানায় আগুন লাগার পর থেকে গা ঢাকা দেন নাছির কারখানার কর্মকর্তারা। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close