প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন চালু কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিন চালু করার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ শিপন, এক্স-রে মেশিনের অপারেটর মোঃ সোহরাব হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ