রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার      ● স্টুডিওতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার, বলছে পুলিশ      ● সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার আহ্বান      ● বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব      ● জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি: সিইসি      ● জমি বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ      ● ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান      ● হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই      
দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী, তিনি জাপান ও সৌদি আরব সফর করবেন দ্বিপক্ষীয় সফরে। অন্যদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) উপলক্ষে তুরস্ক সফর করবেন তিনি।


টোকিও, রিয়াদ ও আঙ্কারায় বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।


কূটনৈতিক সূত্র অনুযায়ী, অক্টোবরে জাপান সফর এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।


এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্কে কপ৩১ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।


সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তিনটি সফর ঘিরে প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সফরের কর্মসূচি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগাযোগ করছেন।


তবে সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close