শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান      ● হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই      ● বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার      ● ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলবে না      ● পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু      ● শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা       ● স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল মেশিনের উদ্বোধন      ● পরিচ্ছন্নতা অভিযানে ধারাবাহিক কার্যক্রম      ● দাদনের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে টলি মহাজনকে মারধর      ● ছয় মাসে ৩ হাজার ৩২৩ চিকিৎসক বদলি      ● কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন হাফেজ হাফিজুল ইসলাম      ● স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম      
ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম

স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।


‘প্রতি সপ্তাহের শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার বিকেলে (২৬ সেপ্টেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে হাসপাতাল চত্বর ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশক নিধনে ফগিং করা হয়। এর মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার প্রতিরোধে কার্যকর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।


অভিযান চলাকালে কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, এনডিসি সাইফুদ্দীনসহ হাসপাতাল ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।






স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close