রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জমি বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ      ● ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান      ● হাসপাতালে নয়, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই      ● বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার      ● ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলবে না      ● পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু      ● শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা       ● স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল মেশিনের উদ্বোধন      ● পরিচ্ছন্নতা অভিযানে ধারাবাহিক কার্যক্রম      ● দাদনের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে টলি মহাজনকে মারধর      ● ছয় মাসে ৩ হাজার ৩২৩ চিকিৎসক বদলি      
জমি বিরোধের মধ্যে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২১ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ভুক্তভোগী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে বিভিন্ন বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, চাঁদা না দেওয়ার কারণে তার স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে এ ধরনের ঘটনা স্বাভাবিক এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে পুলিশের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাওয়া হলে তিনি তা দিতেন। ফলে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে যে ঢালাও অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো ভিত্তি পুলিশ পায়নি। সালমান মুক্তাদির চাঁদাবাজির বিষয়ে নির্দিষ্ট অভিযোগে মামলা করলে পুলিশ তা তদন্ত করে দেখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অপর পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কয়েকজন ব্যক্তি রাতের আঁধারে জায়গাটি দখলের চেষ্টা করেন। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনাও ছিল, যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ করা হতো বলে জানা গেছে। সেটিতেও ভাঙচুর করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। তবে পুরো বিষয়টি পরিষ্কার করতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। সালমান মুক্তাদিরের পক্ষ থেকেও এখনো কোনো মামলা করা হয়নি। তার ফেসবুক লাইভের বিভিন্ন বক্তব্যের কারণে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close