রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্বারোপ      ● চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে      ● মোজতবা খামেনির বেঁচে ফেরার নেপথ্যে ভয়াবহ সেই হামলা      ● দুই মাসে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ      ● জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, পাস হলে হবে গণভোট      ● নিজের নাম দেখে স্কুল ভবন উদ্বোধন না করেই ফিরলেন      ● জয়ের ১০তম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা      ● স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার      ● নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ      ● ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত      ● পর্যটনের সম্ভাবনা পাহাড়জুড়ে      ● শরীর নিয়ে কটাক্ষের জবাব ‘মোটি’ লেখা ব্লাউজে স্বরার      
কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন হাফেজ হাফিজুল ইসলাম
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ‘জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদরাসা কমপ্লেক্স’ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় নবাগত হাফেজ মো. হাফিজুল ইসলামকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম জমাদ্দারের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

সংবর্ধিত হাফেজ মো. হাফিজুল ইসলাম স্থানীয় বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আউয়াল জমাদ্দারের ছেলে। প্রতিষ্ঠানটির সূচনা থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী হিফজ সমাপ্ত করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনির হোসেন জমাদ্দার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ বেপারি এবং আওরাবুনিয়া সাতঘর এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. শহিদুল ইসলাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকিত মানুষ। এই প্রতিষ্ঠানের প্রথম হাফেজ হিসেবে হাফিজুল ইসলামের এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদরাসা কমপ্লেক্সে বর্তমানে ৪০ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close