প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পিএম

পাবনা পৌরসভার ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকার সকল জায়গায় জনসচেতনতা বৃদ্ধি ও নগরীকে বাসযোগ্য করতে নিরলস কাজ করে যাচ্ছে পাবনা পৌরসভা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শনিবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় পৌরসভার অন্তর্গত মাসুম বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পৌর প্রশাসক খায়রুল ইসলামের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী দুলাল উদ্দিন, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, স্বেচ্ছাসেবক দল পাবনা সদর থানা সভাপতি সম্রাটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সেইসঙ্গে সকল নাগরিকের সচেতনতার পাশাপাশি সহযোগিতামূলক অংশগ্রহণ প্রত্যাশা করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ