শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছেন ট্রাম্প      ● দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি      ● র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির যাত্রা      ● জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক      ● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, নিউইয়র্কে সর্বশেষ বৈঠকে ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত তিনি চূড়ান্ত করেছেন।

এর আগে জুলাইয়ে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি সতর্কতার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি বিবেচনা করার কথা বলেন। চলতি সপ্তাহের শুরুতেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এ বিষয়ে আলোচনা চলছিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলেনস্কির সর্বশেষ বক্তব্যে সেই অবস্থানের পরিবর্তনের কথা উঠে এসেছে।

প্যাট্রিয়ট ব্যবস্থা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা সক্ষমতার একটি অংশ। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এ ব্যবস্থার ওপর ইউক্রেন নির্ভর করছে। সাম্প্রতিক সময়ে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতির কথাও জানিয়েছে কিয়েভ।

তবে লাইসেন্স পাওয়ার সিদ্ধান্ত হলেও ইউক্রেনে সরাসরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হতে সময় লাগবে। এ ধরনের উৎপাদন অবকাঠামো গড়ে তুলতে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে লাইসেন্সের সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদে ইউক্রেনের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়ক হলেও তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণ করবে না।

এদিকে শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে হতাহতের ঘটনা ঘটেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বেলায় চালানো রুশ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে। শহরের একটি বহুতল আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একটি ডাকঘরেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এএফপি জানিয়েছে, ওই হামলায় একজন নিহত হন। জাপোরিঝঝিয়ায় একটি হাসপাতালও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে দুইজন আহত হয়েছেন।

এ অবস্থায় প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স পাওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদি আকাশ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে লাইসেন্সের আওতায় কোন ধরনের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হবে এবং উৎপাদন কবে শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   ডোনাল্ড ট্রাম্প   ভলোদিমির জেলেনস্কি   প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র   আকাশ প্রতিরক্ষা   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ   যুক্তরাষ্ট্র   রাশিয়া   ইউক্রেন যুদ্ধ   প্যাট্রিয়ট মিসাইল   সামরিক প্রযুক্তি   কিয়�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close