বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়      নদীভাঙন ঠেকাতে বসানো ব্লকের পাশেই মাটি কাটার অভিযোগ      কালিয়াকৈরে আগুনে সর্বস্ব হারালেন দুই কলোনির বাসিন্দারা      বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৫      
পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নির্দিষ্ট পদমর্যাদার কর্মচারীদের পদোন্নতির জন্য জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালকের (প্রশাসন) পক্ষে উপসচিব বাদল আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিদপ্তর ও এর আওতাধীন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে কর্মরত নির্দিষ্ট পদধারীদের জন্য এ জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হবে।

এর মধ্যে রয়েছে প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাবরক্ষণ সহকারী এবং কাম হিসাবরক্ষক পদ।

যেসব কাগজ জমা দিতে হবে

জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়োগপত্র, প্রথম যোগদানপত্রের কপি, হালনাগাদ শিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের কপি এবং বিভাগীয় মামলা নেই—মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআরও জমা দিতে হবে।

এসিআর জমা দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, প্রতিবেদনে কোনো ধরনের কাটাকাটি, ঘষামাজা বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।

সংশ্লিষ্ট কর্মচারীদের কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতার সনদও জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ২৯ অক্টোবরের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পৌঁছাতে হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নার্সিং   নার্সিং কর্মচারী   নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর   পদোন্নতি   জ্যেষ্ঠতা তালিকা   চাকরি   সরকারি চাকরি   স্বাস্থ্য অধিদপ্তর   এসিআর   নার্সিং চাকরি   কাগজপত্র জমা   পদোন্নতির বিজ্ঞপ্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close