শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫      ● ৭ নভেম্বর জনতার শক্তি, একতার জয়: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এমপি      ● বিশ্ব চিৎকার বন্ধ দিবস আজ      ● রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব : ইনফান্তিনো      ● ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব      ● নিউইয়র্কে বাড়িতে ভয়াবহ আগুন, নিহত ৬      ● ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ      ● ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বগি      ● কানাডায় ভাল্লুকের হামলায় প্রাণ হারালেন মা ও মেয়ে      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু      ● বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী      ● নলছিটিতে ৪১ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কৃত শিশু-কিশোররা      
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৫৫ জনের প্রাণহানি ঘটেছে।

একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৫।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে। এর মধ্যে অক্টোবর মাসে ১৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১২ জনে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close