বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
যে ভুল ক্লিকেই সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে যেতে পারে স্মার্টফোন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম

স্মার্টফোনে হঠাৎ ভেসে ওঠা কোনো আকর্ষণীয় বিজ্ঞাপনে অসাবধানতাবশত ক্লিক করলেই বড় ধরনের বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা। বিশেষ করে পর্নোগ্রাফিক কনটেন্টের আড়ালে ছড়িয়ে দেওয়া ম্যালওয়্যারযুক্ত অ্যাপ ডাউনলোড করলে সাইবার অপরাধীরা ফোনের বিভিন্ন কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্ষতিকর অ্যাপ ডাউনলোডে ব্যবহারকারীদের প্রলুব্ধ করা হচ্ছে। এসব অ্যাপ সাধারণত গুগল প্লে স্টোরের মতো অনুমোদিত অ্যাপ স্টোরে না থেকে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়। ফলে ব্যবহারকারী বুঝতে না পেরে ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে ফেলতে পারেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র এ ধরনের প্রতারণা নিয়ে সতর্ক করেছে। সতর্কবার্তায় নাইট প্লে, রিলুপ, কিস, ভিমো, রিভো, নেক্সো ও ভিক্সা নামের কয়েকটি অ্যাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো ক্ষতিকর অ্যাপ ফোনে ইনস্টল হওয়ার পর ব্যবহারকারীর কাছে বিভিন্ন ধরনের বিশেষ অনুমতি চাইতে পারে। অসতর্কভাবে এসব অনুমতি দিয়ে দিলে অ্যাপটি ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও কার্যক্রম পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করার সুযোগ পেতে পারে।

এমনকি কিছু ম্যালওয়্যার ফোনে ভিপিএন স্থাপন করে ইন্টারনেট সংযোগ অপরাধীদের নিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমে পরিচালনা করতে পারে। এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন কার্যক্রম নজরদারি এবং ব্যাংকিং বা অন্যান্য ডিজিটাল লেনদেনে অননুমোদিত হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত বা সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক না করা, অনুমোদিত অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা এবং অজানা অ্যাপকে অপ্রয়োজনীয় অনুমতি না দেওয়া। সামান্য অসতর্কতা যেখানে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সেখানে সচেতনতা ও সতর্কতাই স্মার্টফোন নিরাপদ রাখার অন্যতম কার্যকর উপায়।

স্বদেশ প্রতিদিন/আরএম



আরও সংবাদ   বিষয়:  সাইবারনিরাপত্তা স্মার্টফোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close