বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শাহজালাল ও শাহ আমানতে সিগারেট-মোবাইলসহ কোটি টাকার পণ্য আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৪:৩৪ PM


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিআইআইডি জানায়, গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

৩১ আগস্ট শাহজালাল বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৩১ ও ২৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়। মো. মনসুর আলম ও মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজে অভিযান চালিয়ে বিশেষভাবে লুকানো ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এসব ফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

ওই ব্যাগেজ থেকে আরও ৫৫০টি মোবাইল এলসিডি ও ৯৫০টি মাদারবোর্ড উদ্ধার করা হয়। জব্দ করা এলসিডির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডের মূল্য প্রায় ১৪ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে তিন লিটার মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পরদিন ১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. আল আমিনকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করে সিআইআইডি। তার ব্যাগেজ তল্লাশি করে ১৮ লিটার মদ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।


অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন সিগারেট, বিভিন্ন ধরনের ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

সিআইআইডির তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের দুই বিমানবন্দরে পরিচালিত এসব অভিযানে জব্দ করা বিদেশি পণ্যের মোট আনুমানিক মূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা



আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর সিগারেট মোবাইলফোন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close