বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভারতে রেকর্ড গড়ে ১০ম বার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদের এভাবে দশবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঘটনা ঘটেছে। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রেসিডেন্ট নীতিশ কুমার।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপির, আর বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয় ৬ ও ১১ নভেম্বর। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে গড়ে ৬৭ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।

এনডিএ জোটের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৮৯ আসনে, জেডিইউ ৮৫ আসনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসন এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

উল্লেখ্য, ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতের কোনো রাজ্যের সরকারপ্রধান এতবার শপথ নেননি। যদি নীতিশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার সাংবিধানিকভাবে পূর্ণ ৫বছরের মেয়াদ সম্পন্ন করতে পারে, তাহলে সবচেয়ে দীর্ঘসময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও তার দখলে যাবে।

সূত্রঃ এনডিটিভি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   মুখ্যমন্ত্রী   নীতিশ কুমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close