বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেন শোয়েব আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করেছে।

গত আসর দিয়েই বিপিএলে অভিষেক ঘটেছিল ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে দলের সঙ্গে ছিলেন পাকিস্তানের অফ স্পিন কিংবদন্তি সাঈদ আজমল। এবার নতুন পরিকল্পনা অনুযায়ী মেন্টর হিসেবে দলে যুক্ত হলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার।

খেলোয়াড়ি জীবনে তার ভয়ংকর গতির জন্য বিশ্বখ্যাত শোয়েব আখতার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। পাকিস্তানের ঘরোয়া দল স্টেট ব্যাংকের প্রধান কোচ হওয়ার সুযোগ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি পাকিস্তান জাতীয় দল, ভারতের জাতীয় দল বা আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হওয়ার আগ্রহও দেখিয়েছিলেন, তবে কোনো প্রস্তাবই শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

মাঠের ক্রিকেট ছাড়ার পর শোয়েব আখতার মিডিয়া বিশ্লেষক হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তাকে। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ধারাবাহিক কনটেন্ট তৈরি করছেন তিনি।

ঢাকা ক্যাপিটালস ইতোমধ্যে দল গঠনে ব্যস্ত সময় পার করছে। সরাসরি চুক্তিতে দলে যুক্ত হয়েছেন দেশের তারকা পেসার তাসকিন আহমেদ, ব্যাটার সাইফ হাসান এবং বিদেশি তারকা অ্যালেক্স হেলস ও উসমান খান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ক্যাপিটালসর মেন্টর হলেন শোয়েব আখতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close