সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
‘প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হয়ে বার্সায় ফেরার প্রতিশ্রুতি মেসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৩:৩৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। এত প্রতিদ্বন্দ্বীর মধ্যেও এমন সম্মান পাওয়া তাকে গর্বিত করেছে, আর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সময় তিনি অবশ্যই কাতালুনিয়ায় ফিরবেন।

বার্সা সমর্থকদের ভোটে ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ও ইনিয়েস্তাদের ছাড়িয়ে ক্লাবের সর্বকালের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই পুরস্কারটা বিশেষ কারণ এটি বার্সা সমর্থকদের কাছ থেকে এসেছে। তাদের সঙ্গে আমরা অনেক ভালো–মন্দ সময় কাটিয়েছি। এটিই আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ।’

ইন্টার মায়ামিতে খেললেও বার্সেলোনার সঙ্গে মেসির বন্ধন অটুট। ভবিষ্যতে স্ত্রী অ‍্যান্টোনেলার সঙ্গে বার্সেলোনায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও রয়েছে তার।


মেসি বলেন, ‘অবশ্যই আমি ফিরব। একসময় স্টেডিয়ামে সাধারণ সমর্থকের মতো বসে দলকে সমর্থন করব। এখন আরও কয়েক বছর মায়ামিতে থাকব সম্ভবত, তবে আমরা বার্সেলোনায় ফিরে যাব—কারণ এটাই আমাদের ঘর। আমরা খুব মিস করি।’

সম্প্রতি বার্সেলোনায় ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন মেসি। আধুনিকায়নের পর আইকনিক এই স্টেডিয়াম আবারও উদ্বোধনের অপেক্ষায়।

২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে নতুন চুক্তি করা সম্ভব না হলে বাধ্য হয়েই পিএসজিতে যোগ দেন মেসি। তিনি বলেন, ‘পরিস্থিতির কারণে ভিন্নভাবে যেতে হয়েছিল, কিন্তু বার্সেলোনার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। সমর্থকদের সামনে বিদায় জানাতে না পারাটা কষ্ট দেয়।’

উল্লেখ্য, এমএলএস মৌসুম শেষে বার্সায় সম্ভাব্য লোনে ফেরার গুঞ্জন অনেকটাই থেমে গেছে। মেসি ইতোমধ্যে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন তিন বছরের চুক্তি করেছেন। ৩৮ বছর বয়সে তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকবেন বলেই আশা করা হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/ এমএস




 


আরও সংবাদ   বিষয়:  ‘প্রিয় খেলোয়াড়’ মেসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close