প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত ও ২৫ হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে সাজেদা বেগমকে সদর হাসপাতালে জানান, যাত্রীদের বারবার অনুরোধ করার পরও চালক বেপরোয়া ভাবে গাড়ি চালান। আর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনেই দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে ছিলো। বাস উল্টে গিয়ে তিনজন নিহত ওবহু লোক আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন এসেছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।