বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:২৬ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বালাক্লিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) খারকিভ আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।


রোববার গভীর রাতে চালানো এ হামলায় শহরের আবাসিক ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন সীমান্তবর্তী খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেহুবভ। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি জানান, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


বালাক্লিয়া সামরিক প্রশাসনের প্রধান ভিটালি কারাবানোভ জানান, আহতদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে। আহতদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মস্কো।


এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ার দুটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। ইউক্রেন বলছে, তারা মালা টোকমাচকা অঞ্চল দখল করে ফেলেছে, যার ফলে হুলিয়াইপোল ও ওরিকিভ শহর পিনসার হামলার ঝুঁকিতে রয়েছে। তবে এ বিষয়ে ইউক্রেন সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


ইতিমধ্যে ক্রেমলিন দাবি করেছে, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দনিপ্রোপেত্রোভস্কের নভোপাভলিভকার কাছে রুশ হামলা প্রতিহত করা হয়েছে, যেখানে রাশিয়ার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে।


এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের কাছাকাছি পৌঁছেছে। তাঁর মতে, বর্তমানে যুদ্ধ মূলত ড্রোন হামলা কেন্দ্রিক, আর দুই পক্ষই পরিবহন ও জ্বালানি খাতে হামলা চালাচ্ছে—যা উভয় দেশের অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব ফেলবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close