বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী      ● জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন      ● সোনারগাঁয়ে সজিবের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি      ● 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'       ● ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু বহিষ্কার      ● বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● সুন্দরবনে নিরাপত্তা চান জেলে-বাওয়ালিরা      ● ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত      ● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      ● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম আপডেট: ১৫.১১.২০২৫ ৩:২৪ PM

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গত বুধবার (১২ নভেম্বর) হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারই প্রেক্ষিতে আজ তাকে আটক করে পুলিশ।

হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেছিলেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। মামলায় হিরো আলম ছাড়াও আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। আদালত সেলিমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এজন্য তাদের জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরে মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সম্প্রতি দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে তালাক দেন এবং বাসা থেকে বের করে দেন। 

এরপর ২১ জুন মীমাংসার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয় রিয়া মনি ও তার পরিবারকে। অভিযোগে বলা হয়, সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। পরে বাদীর বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

অভিযোগে আরও বলা হয়, এসময় বাদীর গলায় থাকা দেড় ভরি সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার দুই দিন পর, গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   মামলা   হিরোআলম   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close