বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন      ● সোনারগাঁয়ে সজিবের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি      ● 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'       ● ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু বহিষ্কার      ● বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● সুন্দরবনে নিরাপত্তা চান জেলে-বাওয়ালিরা      ● ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত      ● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      ● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      
জমে উঠেছে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচন
প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন আগামী ৩১ অক্টোবর। নির্বাচনকে ঘিরে নাঙ্গলকোট বাজার ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। দুপুর থেকে হ্যান্ড মাইকে প্রার্থীদের প্রচারণায় শোভা পায় নানা রকম নির্বাচনী গান। বাজারের চায়ের আড্ডায় এখন একটাই আলোচনার বিষয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচন। দীর্ঘদিন পর নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের ভালোবাসা ও কৃতজ্ঞতায় সিক্ত হয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে মোট ১৬টি পদের বিপরীতে ভোট উৎসবে অংশগ্রহণ করছেন ৩৫ জন প্রার্থী। তবে, নির্বাচনে ১৭ পদের বিপরীতে মোট ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন ও ধর্মবিষয়ক সম্পাদক পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। ফলে ১৭ পদের মধ্যে ১৬ পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আগামী ৩১ অক্টোবর নাঙ্গলকোট মডেল মহিলা কলেজে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাত ৯টায় প্রার্থীদের সঙ্গে ব্যবসায়ী সংস্থার নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা করেন প্রিজাইডিং অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, সদস্যসচিব এম আরিফুল আলম নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মজুমদার ও মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ ছাড়া মতবিনিময় সভায় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচন নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বক্তারা আগামী ৩১ অক্টোবর নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close