বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত তাসকিন চিশতির সমর্থনে সড়ক অবরোধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম
সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত তাসকিন চিশতির সমর্থনে সড়ক অবরোধ

সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত তাসকিন চিশতির সমর্থনে সড়ক অবরোধ

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক পৌর মেয়র ও দলের নিবেদিতপ্রাণ নেতা তাসকিন আহমেদ চিশতির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীরা।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের সংগীতা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল ইসলাম, মো. মাহমুদ, সৈয়দ জাহিদুল বারি, বুলবুল খালেক, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ জুলকার নাঈম, রবিউল ইসলাম, জিয়ার রহমান, কমল মিত্র, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, শেখ আব্দুল মুঈন, আশানুল রহমান পল্টু, রেবেকা পারভীন প্রমুখ।

বিক্ষোভে বক্তারা বলেন, তাসকিন আহমেদ চিশতি শুধু দলের নেতা নন, সাতক্ষীরার উন্নয়ন, তৃণমূল সংগঠন শক্তিশালী করা এবং কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়ে তিনি জনআস্থা অর্জন করেছেন। অতীতে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি সফলভাবে পৌর মেয়রও নির্বাচিত হয়েছিলেন। এমন জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতাকে মনোনয়ন না দেওয়া জনগণের প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সামনে থাকা একজন পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দল আরও দুর্বল হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিশতির প্রতি অবিচার সংশোধন করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এই দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close