বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ঈশ্বরদীতে পদ্মায় স্কুলের কোলঘেঁষে বালুর কর্মযজ্ঞ      ● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম       ● দুমকিতে মা ইলিশ অভিযানে জব্দ নৌযান নিলামে বিক্রি      ● পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত      ● বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন      ● কুড়িগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন       ● অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে টাঙ্গাইলের তাঁত শিল্প       
যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে আয়োজিত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি।

বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবু, আশরাফুল কবির সুমন, আরিফুল ইসলাম আরিফ, বাকিউজ্জামান রানা, রবিউল ইসলাম রবি ও তানভীর রায়হান তুহিনসহ অন্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না। জনগণের পক্ষে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। দলীয় পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

নূরুল ইসলাম নয়ন আরও বলেন, সরকারকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিহত করতে হবে।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা।








স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close