বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● 'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'       ● ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু বহিষ্কার      ● বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু      ● সুন্দরবনে নিরাপত্তা চান জেলে-বাওয়ালিরা      ● ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত      ● সাপ দিয়ে ঐতিহ্যবাহী তুমুরী পাতা খেলা      ● যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী      ● নান্দাইলে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ঈশ্বরদীতে পদ্মায় স্কুলের কোলঘেঁষে বালুর কর্মযজ্ঞ      ● মোংলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      
'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'
প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১৪ পিএম

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে কক্সবাজার জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার সার্কেল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, বিআরটিসির কক্সবাজার জেলা ম্যানেজার (অপারেশন) মো. জাফর আহমেদ, নিরাপদ সড়ক চাই কক্সবাজারের সভাপতি জসিম উদ্দিন কিশোর, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, বিশিষ্ট শ্রমিক সংগঠক এস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা জহির উল্লাহ, শ্রমিক সংগঠক শাহ আলম, কক্সবাজার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক ও প্রশিক্ষক মো. নুরুল আমিন এবং নিরাপদ সড়ক চাই সংগঠক-কণ্ঠশিল্পী তালেব মাহমুদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।

এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পরিবহন প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা তাঁদের মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভায় কক্সবাজারের যানজট সমস্যা নিরসন করে সৌন্দর্য বৃদ্ধি, টমটম সমস্যা, ফুটওভারব্রিজ, সড়কশৃঙ্খলা ও দক্ষ চালক গঠনে গুরুত্বারোপ করা হয়। সব সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সবশেষে চারজন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close