বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের প্রথম জেন জি বিধায়ক হলেন মৈথিলী ঠাকুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। এবার তিনি বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।

মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে পরাজিত করেন।

প্রসঙ্গত সংগীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়ালিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।”

এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। ২৪৩ আসনের মধ্যে দুই শটির বেশি আসনে এগিয়ে রয়েছে জোটটি। সরকার গঠনে প্রয়োজন ১২২ আসন। গত নির্বাচনের তুলনায় ৯০টিরও বেশি আসনে এগিয়ে আছে বিজেপি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুসারে আলিনগর থেকে ১২০৩৬ ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন মৈথিলী। তারই সঙ্গে শুধু বিহার নয়, বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ বিধায়কও মৈথিলী ঠাকুর। ২০০০ সালের ২৫ জুলাই জন্ম মৈথিলীর। তিনি দেশের প্রথম জেন জি বিধায়ক।

সূত্রঃ এএনআই


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   মৈথিলী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close