প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, জনস্বার্থে ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
এদিকে, শাকিল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোর জেলা ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ