শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন গবেষণায় উঠে এলো পৃথিবীর ‘হাই রিস্ক জোন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:১১ AM

ভাবুন, হঠাৎই পৃথিবীর দিকে ধেয়ে এলো সৌরজগতের বাইরে থেকে ছুটে আসা রহস্যময় কোনো বস্তু। ঠিক কোথায় আঘাত হানতে পারে? এটা জানতে নতুন এক গবেষণায় উচ্চঝুঁকির অঞ্চল চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির ড্যারিল সেলিগম্যানের নেতৃত্বে করা এই গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের (ইকুয়েটর এলাকা) প্রতি আন্তর্মহাজাগতিক বস্তুর আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে উত্তর গোলার্ধ যেখানে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ মানুষ বাস করে, সেখানে আঘাত লাগার সম্ভাবনাও সামান্য বেশি।

গবেষকরা কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে এসব বস্তু পৃথিবীর দিকে এলে তাদের গতিপথ, গতি ও প্রবেশদিক বিশ্লেষণ করেছেন। তারা জানিয়েছেন, এসব বস্তু দুই দিক থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে। সোলার অ্যাপেক্স (সূর্যের গ্যালাক্সিতে চলার দিক) এবং গ্যালাক্টিক প্লেন (আকাশগঙ্গার ঘন তারাসমৃদ্ধ অংশ)।

বিশেষ করে বসন্তকালে পৃথিবী সোলার অ্যাপেক্সের দিকে এগোতে থাকায় উচ্চগতির বস্তু আঘাত হানার ঝুঁকি বাড়ে। তবে সামগ্রিকভাবে শীতকালে আঘাতের সম্ভাবনা বেশি। কারণ তখন পৃথিবী ‘অ্যান্টি-অ্যাপেক্স’ দিকের মুখে থাকে।

গবেষকেরা আরও বলেন, এ জাতীয় বস্তুগুলো তুলনামূলক ধীরগতিতে পৃথিবীর কাছে আসে এবং সূর্যের মাধ্যাকর্ষণে সহজে প্রভাবিত হয়। অবশ্য নাসা জানিয়েছে, সম্প্রতি আবিষ্কৃত ৩আই-অ্যাটলাস ধূমকেতু পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নয়।


স্বদেশ প্রতিদিন/ এম এস 


আরও সংবাদ   বিষয়:   গবেষণা   পৃথিবীর   ‘হাই রিস্ক জোন’   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close