বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:০১ AM

আগামী ১৭ ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। দীর্ঘ ২৮ বছর পর সবাই একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

তবে শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘোষিত এ তারিখকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনকে রেজিস্ট্রার ভবনে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, এই তারিখ ঘোষণা করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে একটি পক্ষ। কারণ ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি। ১৪ ও ১৬ তারিখ জাতীয় দিবসের কারণে ক্যাম্পাস বন্ধ। শিক্ষার্থীরা অনেকেই ১৩ তারিখের পর বাসায় চলে যাবে। তাদের দাবি, আগামী ৮ ডিসেম্বর শাকসু নির্বাচন দিতে হবে।


স্বদেশ প্রতিদিন/ এম এস 


আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   শাকসু   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close