সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মার্কিন কোচ জন বিমকে গুলি করে হত্যা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩১ AM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রখ্যাত মার্কিন ফুটবল কোচ জন বিমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হওয়ার পর জন বিমকে হাসপাতালে নেওয়া হয় এবং তিনি সংকটজনক অবস্থায় ছিলেন।

শুক্রবার (১৪নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

এর আগে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে লেনি কলেজ ক্যাম্পাসে তাকে গুলি করা হয়। সেখানকার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। খরব এবিসি নিউজের। 

জন বিমকে নেটফ্লিক্সের 'লাস্ট চান্স ইউ' সিরিজে দেখানো হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রে এক কিংবদন্তী কোচ হিসেবে পরিচিত। ৪০ বছরেরও বেশি সময় ফুটবল কোচিং করার পর গত বছর থেকে তিনি কলেজের অ্যাথলেটিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যখন তাকে গুলি করা হয়, তিনি লেনি ফিল্ডহাউসে ছিলেন। দুপুরের একটু আগে এই ঘটনা ঘটে। গুলি করার পর হামলাকারী স্থান থেকে পালিয়ে যায়।

ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে সেখানকার পুলিশ। এরপর শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটের দিকে বে এরিয়া র‌্যাপিড ট্রানজিট স্টেশনে সন্দেহভাজনকে দেখে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সেড্রিক আরভিং। তার বয়স ২৭। 

পুলিশ জানায়, তিনি কোচ বিমকে চিনতেন। তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। গ্রেফতার হওয়া আরভিং ওই হাইস্কুল ফুটবল খেলেছিলেন। কিন্তু কখনো বিমের দলে খেলেননি। আরভিং লেনি কলেজের ছাত্রও নন। সেখানে চাকরিও করেন না। তবে তিনি কোনো নির্দিষ্ট কারণে ক্যাম্পাসে গিয়েছিলেন এবং মাঝে মাঝে ক্যাম্পাসের আশেপাশে ঘোরাফেরা করতেন। তার হাতে যে বন্দুক পাওয়া গেছে, তা ঘটনাস্থলে পাওয়া গুলির খোসা ও বুলেটের ক্যালিবারের সঙ্গে মিলে গেছে।

ওকল্যান্ডের মেয়র বারবারা লি বলেন, কোচ জন বিম আমাদের শহরের বিশাল এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি হাজারো তরুণকে পথ দেখিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 






আরও সংবাদ   বিষয়:  বিমকে   গুলি   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close