| শিরোনাম: |

নারী নির্যাতন ও পকসো আইনে অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে কাজ করায় সমালোচনার মুখে পড়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
জাহ্নবী কাপুর ও রামচরণ অভিনীত ‘পেদ্দি’ সিনেমার ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত করেছেন রহমান, আর নৃত্য পরিচালনায় রয়েছেন জানি বাশার। সম্প্রতি বাশার রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করলে তা ঘিরে বিতর্ক ছড়ায়।
নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নারী নির্যাতন মামলার অভিযুক্ত ব্যক্তির সঙ্গে রহমান কীভাবে কাজ করলেন। ২০২৪ সালে গোয়ায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে জানি বাশারকে গ্রেপ্তার করা হয়েছিল।
এ আর রহমান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ