বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
হাসিনার মিডিয়া এক্সেস বন্ধে ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া এক্সেস বা গণমাধ্যমে উপস্থিতি বন্ধের বিষয়ে আলোচনা করতে ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) সকালে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হলে তাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ভারতের গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার সাক্ষাৎকার বা বক্তব্য প্রচার নিয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ সময় দিল্লির কাছে অনুরোধ জানানো হয় যাতে বিচারাধীন ব্যক্তির বিষয়ে ভারতের গণমাধ্যমে প্রচার বা সাক্ষাৎকারের সুযোগ না দেওয়া হয়।


মন্ত্রণালয় সূত্রের আরও দাবি, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের ডেপুটি হাইকমিশনারকে জানানো হয় যে, শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল অবস্থান প্রত্যাশা করা হচ্ছে।


এ সময় পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের অবস্থান ও উদ্বেগ বিস্তারিতভাবে তুলে ধরেন। মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রতিবেশী ও ঘনিষ্ঠ রাষ্ট্র হিসেবে ভারতকে এ বিষয়ে বাংলাদেশের সংবেদনশীলতা বুঝতে হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  হাসিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close