প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, তেজগাঁওয়ে ট্রেন চলাচল না করা পরিত্যক্ত রেললাইনে দুইজন ব্যক্তি আগুন জ্বালিয়েছিলেন। তবে তারা শীত নিবারণের জন্য কি অন্য কোনো কারণে আগুন ধরিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।