প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ১০:৫৬ PM

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। এ সময় একজন পথচারী আহত হয়েছেন। তারা ঢাবির রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।
বিস্ফোরণে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি পাশে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি ককটেল এখানে পড়ে এবং কিছুটা হতচকিত হন। পরে দেখেন বাইকের তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ ককটেলগুলো ছুড়েছে। তিনি জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। পাশাপাশি সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।