সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে অবস্থান করেও যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের ত্যাগ ও অবদান মূল্যায়ন করা হবে।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবার কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। 

ড. এম এ কাইয়ুম বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রবাসে থেকেও বিএনপির অনেক নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি নিঃস্ব হয়ে পড়েছেন। দলের জন্য প্রবাসে থেকে যারা এত কষ্ট করেছেন, তাদের অভিজ্ঞতা ও দুর্ভোগের কথা শোনার জন্য বড় পরিসরে একটি আয়োজন করা হবে।

ড. এম এ কাইয়ুম বলেন, বিগত সময়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছেন। এসব ক্ষতি কাটিয়ে উঠতে সময় প্রয়োজন।

বিএনপি ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আট মাসের মধ্যে রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তন আনতে সময় লাগবে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, যারা বিগত সরকারের সময়ে নির্যাতন, মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে হবে। এ উদ্যোগে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

ঢাকা-১১ আসনের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ড. এম এ কাইয়ুম বলেন, তার এলাকার এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে ৩০টির কম মামলা রয়েছে। বিগত সরকারের আমলে গুম ও খুনের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘদিন নানা ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। আওয়ামী লীগের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী পরিবারের পুনর্বাসনের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাবেন। স্বাধীনভাবে মতপ্রকাশের করতে পারেন।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীরা। তাদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। যারা রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই প্রবাসী পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে ড. কাইয়ুম বলেন, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের বিভিন্ন ভাষায় দক্ষ করে তুলতে হবে এবং বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কাজের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এতে প্রবাসীরা বিদেশের শ্রমবাজারে আরও ভালো সুযোগ পাবেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে পারবেন।

সংগঠনের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইঞ্জি. আফসারুল আলম, আবুল কাসেম খান, আবুল বাসার, রুহুল আমিন বাবুল প্রমুখ।

বক্তব্যের শেষ পর্যায়ে ড. এম এ কাইয়ুম বলেন, তারেক রহমান যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, ততদিন দেশের মানুষ ও তারা ভালো থাকবেন বলে তিনি আশাবাদী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close