প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ৮:৪৪ PM

সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭, লালবাগ বিভাগ ৬০, ওয়ারী বিভাগ ৬২, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৮২, মিরপুর বিভাগ ১৩৮, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুইটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ী, আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।