বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মুনতাসির রহমান এর নেতৃত্বে জেলা সদরের টংকাবতী-সুয়ালক সংযোগ সড়কের মিঠাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ জ্বালানি কাঠবোঝাই তিন টন একটি ট্রাক সুয়ালক অভিমুখে আসার সময় মিঠাখালী এলাকায় আটকে দেয় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার'সহ বন বিভাগের বিশেষ টহল দল। পরে ওই ট্রাক'সহ অবৈধ ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়। বর্তমানে জব্দকৃত কাঠ ও তিন টন ট্রাকটি টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার জানান, টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় অভিযান চলিয়ে ট্রাকভর্তি অবৈধ জ্বালানীকাঠ জব্দ করা হয়েছে। আটককৃত কাঠের মালিকের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এঘটনায় কাওকে আটক করা সম্ভব হয়নি এবং অবৈধভাবে কাঠ পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/ এমএস  


আরও সংবাদ   বিষয়:   অবৈধ   কাঠ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close