সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
রাজধানীতে ককটেল বিস্ফোরণ: চিহ্নিত ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম

রাজধানীতে সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত হয়েছেন।


প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে সংঘটিত ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


ডিএমপি জানিয়েছে, এসব সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সঙ্গে সমন্বয় করে রাজধানীজুড়ে অভিযান জোরদার করা হয়েছে।


এ ঘটনার পর রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সরকার জানিয়েছে, আন্তধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্য রক্ষায় কোনো ধরনের উসকানি বা সহিংসতা বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ডিএমপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close