মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      ● করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন      ● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      
ভোটার ও এনআইডি তালিকা নিয়ে ইসির সভা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে।

আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। 

জানা গেছে, সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে আলোচনা হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। 

আরো জানা যায়, ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হবে।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভোট   ইসি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close