বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপি নেতার আঙ্গুল কেটে নিয়ে গেল কিশোর গ্যাং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ AM

রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা ও জুলাই যোদ্ধা মো. আব্দুর রহমান রাকিবের ওপর হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের একদল সন্ত্রাসী। এ হামলায় তারা রাকিবের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়ে যায়।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বনানী থানা এনসিপির সমন্বয়ক কমিটির সদস্য।


পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে বনানী কড়াইলের এরশাদ মাঠ এলাকার বাসায় হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীবসহ কয়েকজন। দেশীয় অস্ত্র হাতে তারা রাকিবের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে তার আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। হামলাকারীদের মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে তামিমও ছিল বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে সামাজিক বিচারে জরিমানা দিতে হয় রাব্বিকে। সেই ঘটনার প্রতিশোধ নিতে গ্যাং সদস্যরা রাকিবের ওপর ক্ষিপ্ত ছিল এবং কয়েকদিন ধরে তাকে দলীয় প্রতীক নিয়ে অপমানজনক মন্তব্য করে আসছিল। এরই জেরে বুধবার হামলার ঘটনা ঘটে।


রাকিব বলেন, “আমি ও আমার ছোট ভাই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। ৫ আগস্টের পর থেকেই ওরা আমাকে হুমকি দিচ্ছিল। দুপুরে হঠাৎই তারা চাপাতি ও লাঠিসোটা নিয়ে আমার বাসায় ঢুকে পড়ে। আমি প্রতিরোধের চেষ্টা করলে চাপাতির কোপে আমার হাতের আঙুল কেটে যায়।”


তিনি আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close