বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সালমান শাহর মৃত্যুর আগের দিন যা ঘটেছিল শুটিং সেটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৪২ AM

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ — যাকে মৃত্যুর এত বছর পরও ভুলতে পারেননি ভক্তরা। আজও তাকে ঘিরে রয়েছে অসংখ্য স্মৃতি, যা বয়ে বেড়ান তার সহকর্মী, নির্মাতা ও প্রিয়জনেরা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা রেজা হাসমত জানিয়েছেন সালমান শাহর মৃত্যুর আগের দিনের কথা। তার পরিচালিত সিনেমা ‘প্রেম পিয়াসী’-তে অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। অন্যান্য চরিত্রে ছিলেন আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।


রেজা হাসমত বলেন, “সালমান মৃত্যুর আগের দিন রাতে আমাদের সিনেমার ডাবিংয়ের কাজে এসেছিল। রাত প্রায় ১০টার দিকে সে তার বাবা ও স্ত্রী সামিরাকে সঙ্গে নিয়ে আসে। সেদিন ওর আচরণ দেখে কেউ বুঝতেই পারেনি, এমন কিছু ঘটতে পারে। হাসিখুশি, প্রাণবন্ত সালমান সবার সঙ্গে গল্প করছিল, মজা করছিল।”


তিনি আরও জানান, “পরের দিন সকালে সালমানের বাসায় আমার দাওয়াত ছিল। সকালে তৈরি হচ্ছি, এমন সময় ফোন এলো—সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। আমি ভেবেছিলাম গাড়ি দুর্ঘটনা। কিন্তু পরে জানতে পারি, সে আর বেঁচে নেই।”


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে—এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। সালমানের মা নীলা চৌধুরীর অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘অপমৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছিল।


অন্যদিকে, সালমানের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল ওঠে। তবে সামিরা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “সালমান আত্মহত্যা করেছেন। তিনি মানসিকভাবে ভীষণ দুর্বল ছিলেন এবং বিয়ের আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close