বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে নারী বেসবল চ্যাম্পিয়নশিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:২৯ AM

আজ ৩০ অক্টোবর থেকে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো ঢাকার বাইরের দলগুলো অংশ নিচ্ছে, যা দেশের নারী বেসবলের বিকাশে নতুন মাত্রা যোগ করবে। 


চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে দুটি সার্ভিসেস দল—বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ। এ ছাড়া চারটি ক্লাব দল (চট্টগ্রাম বেসবল ক্লাব, স্যান্ড এঞ্জেলস বেসবল ক্লাব, সাভার কমিউনিটি ক্লাব ও জয়পুরহাট বেসবল-সফটবল ক্লাব) এবং ছয়টি জেলা দল (ঢাকা, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সিলেট, চাঁদপুর ও কুষ্টিয়া) খেলায় অংশ নেবে।


জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে এবার কোনো প্রাইজমানি রাখা হয়নি। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসবল-সফটবল এসোসিয়েশনের সহ-সভাপতি জানান, সভাপতি সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে আর্থিক পুরস্কারের বিষয়টি বিবেচনা করা হবে। তৃণমূল পর্যায়ে বেসবলকে আরও প্রসারিত করাই বর্তমানে তাদের প্রধান লক্ষ্য।


বুধবার (২৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, “নতুন দায়িত্ব পাওয়ার পর এটিই আমাদের প্রথম আয়োজন। এখনো দেশে নারী বেসবল তেমনভাবে প্রতিষ্ঠিত নয়, তাই স্পন্সর পাওয়া কঠিন। নিজেদের উদ্যোগেই এই প্রতিযোগিতা আয়োজন করছি।”


তিনি আরও জানান, নারী চ্যাম্পিয়নশিপ শেষে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সময়সূচি ঘোষণা করা হবে।


অন্যদিকে, বেসবল ফেডারেশনের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহাগ বলেন, “আগের কমিটি শুধু আমাদের চাবিটাই দিয়ে গেছে, কোনো অর্থ ছিল না ফান্ডে। তাই আমরা একদম নতুন করে পথচলা শুরু করেছি।”


ফুটবল ও ক্রিকেটের বাইরের অধিকাংশ ফেডারেশনের মতোই বেসবলও আর্থিক সংকট ও অবকাঠামোগত সমস্যায় ভুগছে। তবুও নতুন নেতৃত্বের হাতে এই চ্যাম্পিয়নশিপ দেশের নারী বেসবলের অগ্রযাত্রায় নতুন উদ্যম আনবে বলে আশা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বেসবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close