বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০৪ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৬:২৩ AM

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১০৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই ঘটনার পরপরই গাজায় “তাৎক্ষণিক ও শক্তিশালী” হামলার নির্দেশ দেন। তার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই রাফা ও আশপাশের এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা।


ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের এক সেনাকে হত্যা করেছে, তাই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, যেসব যোদ্ধা ওই সেনাকে হত্যা করেছে, তাদের সঙ্গে হামাসের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই।


খবরে বলা হয়েছে, রাফার আল-জানিনা এলাকায় একটি সুড়ঙ্গের ভেতরে থাকা কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা হঠাৎ উপরে উঠে আসে, যখন ইসরায়েলি সেনারা ভারী যন্ত্রপাতি দিয়ে সেই সুড়ঙ্গ ধ্বংস করছিল। তখন উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং এক ইসরায়েলি সেনা নিহত হয়।


ওয়াল্লার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই যোদ্ধারা কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গের ভেতর অবস্থান করছিলেন এবং তাদের হামাস নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।


তবে ঘটনাটির দায় হামাসের ওপর চাপিয়ে গাজায় বোমাবর্ষণের নির্দেশ দেন নেতানিয়াহু, যার ফলে ১০৪ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হন এবং বহু মানুষ আহত হন।


এই হামলার পর ইসরায়েল আবারও বুধবার থেকে নতুন যুদ্ধবিরতি ঘোষণার ঘোষণা দিয়েছে।

সূত্র: ওয়াল্লা, মিডল ইস্ট আই


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close