বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার নতুন বিধিনিষেধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ২৯.১০.২০২৫ ৬:৪৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উচ্চশিক্ষার জনপ্রিয় গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের শীর্ষ পছন্দের দেশ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে সেখানে অধ্যয়ন করছে। তবে এবার তাদের জন্য আসছে বড় দুঃসংবাদ।

অস্ট্রেলিয়ান সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করার পরিকল্পনা নিয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মোট ভর্তি শিক্ষার্থীর অন্তত ৫০ শতাংশ দেশীয় (অস্ট্রেলিয়ান) শিক্ষার্থী হতে হবে।

অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রী জেসন ক্লেয়ার জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মূল লক্ষ্য হওয়া উচিত স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা।”

বর্তমানে সিডনি ইউনিভার্সিটি, মারডক ইউনিভার্সিটি এবং আরএমআইটি ইউনিভার্সিটির মতো শীর্ষ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দেশীয়দের তুলনায় বেশি।


সিডনি ইউনিভার্সিটিতে ২০২৪ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী ৫১ শতাংশ (২০২৩ সালে ৪৯%)

মারডক ইউনিভার্সিটিতে ৫৭ শতাংশ

আরএমআইটি ইউনিভার্সিটিতে ৫০ শতাংশের বেশি

নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে ৪৭ শতাংশ

ওলংগং ইউনিভার্সিটিতে ৪৬ শতাংশ

মনাশ ইউনিভার্সিটিতে ৪৫ শতাংশ

মেলবোর্ন ইউনিভার্সিটিতে ৪৪ শতাংশ


বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর এই বৃদ্ধির মূল কারণ আর্থিক নির্ভরতা। সরকারি অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়ায় ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তি দ্বিগুণ করেছে। উদাহরণস্বরূপ, সিডনি ইউনিভার্সিটিতে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০০ থেকে দাঁড়ায় ২৬ হাজারে।

তবে, সরকারের মতে, এখন সময় এসেছে স্থানীয় শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখার। যদিও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখনও দেশটির শিক্ষা খাতের রাজস্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   অস্ট্রেলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close