বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ বৃথা যাবে : বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম

“যদি গণভোটে জুলাই সনদ পাস না হয়, তবে জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। তাই জুলাই সনদ পাস করানো এখন সবার দায়িত্ব।” বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের গণতন্ত্র চর্চাকেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘ইয়ুথ পলিসি ডায়ালগ অন দ্য জুলাই চার্টার’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গণতন্ত্র চর্চাকেন্দ্র’।

এর আগে গতকাল জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুপারিশমালা দেয়, যেখানে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

বদিউল আলম মজুমদার বলেন, “আমরা জুলাই সনদের প্রস্তাবনা সরকারকে জমা দিয়েছি। এখন তাদের কাজ এটি বাস্তবায়ন করা। তবে ইতিহাস বলছে, অতীতের অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে, মানুষের আত্মত্যাগ অপূর্ণ থেকেছে। এবার যেন সেই ভুল না হয়।”

তিনি নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “জুলাইয়ে অনেক মানুষ রক্ত দিয়েছেন, আমরা সেই রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদ যেন ব্যর্থ না হয়, এটি পাস করানো আমাদের সবার দায়িত্ব। ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি জানি না গণভোট কবে হবে, কিন্তু যদি জুলাই সনদ পাস না হয়, তাহলে এত আত্মত্যাগ বৃথা যাবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রহমান বক্তব্য দেন।

এছাড়া ছাত্রসংসদের প্রতিনিধি হিসেবে ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, রাকসুর এজিএস এস এম সালমান সাব্বির, এবং চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তাওহীদ বক্তব্য রাখেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   জাতীয় ঐকমত্য কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close