বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পল্লবীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:০০ AM

রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটের দিকে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি তৈরি পোশাক কারখানা ছিল বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত সাড়ে ১০টার দিকে। আগুনের তীব্রতা বিবেচনায় আরও কয়েকটি ইউনিট সেখানে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচতলায় একটি বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার থাকলেও সেদিন সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ষষ্ঠ তলায় পোশাক কারখানা থাকলেও রাতের বেলায় তা বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আগুন লাগার পর প্রথম দিকে ভবনের ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগ পর্যন্ত এলাকাবাসী আতঙ্কে ছিলেন।”

তবে এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা।

এদিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে সহায়তা করেন এবং এলাকায় ভিড় করা লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কারখানার যন্ত্রপাতি ও উপকরণ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের তদন্ত টিম কাজ শুরু করেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পল্লবী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close