বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ভালো সূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হারের ফলে সিরিজ এখন ১-১ সমতায়।

সিরিজ জয়ের লক্ষ্যেই আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডেতেও স্পিননির্ভর উইকেটে খেলেছিল। তবুও সুপার ওভারে ১ রানের নাটকীয় পরাজয়ে হাতছাড়া হয় সিরিজ নিশ্চিত করার সুযোগ। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী।

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের মতোই চার স্পিনার নিয়েই মাঠে নামতে পারে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুরের ঐতিহ্যবাহী কালো পিচে ব্যাটারদের সামনে থাকবে ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ।

বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, এই ম্যাচটাই আমাদের জন্য ফাইনালের মতো। সবাই জয়ের জন্য শতভাগ দিতে প্রস্তুত।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দ্বিতীয় ম্যাচের জয়ে উজ্জীবিত। তার মতে, বাংলাদেশের বিপক্ষে স্পিনের লড়াইটা উপভোগ করছি। আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ:
ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

বাংলাদেশ সর্বশেষ ১২ ওয়ানডেতে মাত্র একটি জয় পেয়েছিল। তাই এই ম্যাচ শুধু সিরিজ জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় সুযোগ মিরাজ-রিশাদদের জন্য।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সিরিজ   টাইগার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close