বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে পুলিশের অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:১৯ পিএম
দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বামনী এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

রায়পুর থানার এসআই সুদীপ্ত, এএসআই রাসেল ও এএসআই সজিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামালের বসতঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—স্থানীয়ভাবে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও জামাল।

পুলিশ সূত্রে জানা গেছে, মাইকেলের বিরুদ্ধে ১৩টি এবং জামালের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে বিপুল পরিমাণ ইয়াবা পানিতে গুলিয়ে নষ্ট করার চেষ্টা করে। পরে পুলিশ ঘরে প্রবেশ করে দুজনকেই আটক করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  রায়পুর   পুলিশের অভিযান   দুই শীর্ষ   মাদক ব্যবসায়ী   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close