বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাতনিকে ধর্ষণচেষ্টার সময় রক্ষা করতে গিয়ে দাদি খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৫২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় প্রতিবেশী আবুল রবিদাস (৪০) চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করেন। ঘটনা টের পেয়ে শিশুর দাদি নাতনিকে রক্ষা করতে এগিয়ে গেলে আবুল তাকে কুপিয়ে জখম করে।

গত সোমবার রাতের এ ঘটনায় গুরুতর জখম হন শিশুটির দাদি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি যারা যান। পরে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে স্বজনরা জানতে পারেন, ওই শিশুকে অপহরণ করে পাশবিক নির্যাতন চালাচ্ছে আবুল। খবর পেয়ে শিশুটির দাদি ঘটনাস্থলে ছুটে যান। নাতনিকে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত আবুল। সে ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যায় আবুল। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ যৌথভাবে তাকে খুঁজতে শুরু করে। মঙ্গলবার রাত ৩টার দিকে ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহত নারীর ছেলে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার পুলিশ আবুলকে আদালতে হাজির করে। আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নাতনি   ধর্ষণচেষ্টার সময়   রক্ষা করতে গিয়ে   দাদি খুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close