প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০৮ AM

ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, তাই সিরিজ এখন সমতার অবস্থায়। শান্ত-মিরাজরা সিরিজ জয় নিশ্চিত করতে প্রস্তুত, আর ক্যারিবীয়রাও একই লক্ষ্য নিয়ে মরিয়া।
প্রথম ওয়ানডে ৭৪ রানে জিতলেও দ্বিতীয়টি ‘টাই’ করে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ। অলিখিত ফাইনাল। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবারের মতো সিরিজ জিততে টাইগারদের জয়ের বিকল্প নেই। এ জন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ