সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      
রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই কলেজ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:১৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর জিগাতলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই কলেজ শিক্ষার্থী মো. আলফাছ সানি অপু (১৯) ও কাজী ইশতেয়াক মুনিম (১৮) আহত হয়েছেন।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত দুইজনই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের ছাত্র।

জানা যায়, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুর থানার জিগাতলা নেসক্যাফের ভিতরে কয়েকজন বন্ধু আড্ডা দিচ্ছিল। তখন একই কলেজের ১ম বর্ষের (জুনিয়র) ১০–১৫ জন ছাত্র আকস্মিকভাবে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। আহতদের পরে সহপাঠীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রাজধানী   সিনিয়র-জুনিয়র   দ্বন্দ্ব   ছুরিকাঘাত   দুই কলেজ   শিক্ষার্থী   আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close