বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ ওভারে ধস, ৭ রানে হারলো বাংলাদেশ নারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২৭ AM আপডেট: ২১.১০.২০২৫ ৫:২৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল ৫ উইকেট, ক্রিজে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৭৭) ও রাবেয়া খান। কিন্তু শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে মুহূর্তেই বদলে যায় ম্যাচের চিত্র।

ওভারের প্রথম চার বলেই চার ব্যাটার সাজঘরে ফেরেন- রাবেয়া খান এলবিডব্লিউ, নাহিদা আক্তার রানআউট, এরপর জ্যোতি ও মারুফা আক্তার আউট হন টানা দুই বলে। শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র ৭ রানে হেরে যায়।

পুরো ম্যাচে প্রাধান্য ধরে রেখেও শেষ ৯ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে দলটি। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থামে ১৯৫ রানে এবং সেমিফাইনাল দৌড় থেকে ছিটকে যায়।

আতাপাত্তু ছিলেন ম্যাচের নায়ক- শেষ ওভারে ৩টি সহ মোট ৪ উইকেট নেন তিনি। এছাড়া ব্যাট হাতে খেলেছেন ৪৬ রানের ইনিংস। তার সঙ্গী হাসিনি পেরেরা করেন ক্যারিয়ারের প্রথম ফিফটি (৫৩)। হাসিনিই ম্যাচসেরা নির্বাচিত হন।

বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন ৭৭ রানের লড়াকু ইনিংস, গড়েন দুটি জুটি- শারমিন আখতারের সঙ্গে ৮২ রানের এবং শর্না আখতারের সঙ্গে ৫০ রানের। তবে শেষ মুহূর্তে চাপ সামলাতে না পেরে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

বল হাতে বাংলাদেশের পক্ষে শর্না আখতার নিয়েছেন ৩ উইকেট ২৭ রানে। তবে দুর্বল ফিল্ডিং এবং শেষ ওভারের বিপর্যয়ে হাতছাড়া হয় নিশ্চিত জয়।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ওভার   বাংলাদেশ   নারী দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close