প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:২১ AM আপডেট: ২১.১০.২০২৫ ৫:২৪ এএম

ফাইল ছবি
দুর্নীতির অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা আবু সাঈদ মো. মাসুদ এবং মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ মোট আটজনের বিদেশে যাওয়ার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাকী ছয়জন হলেন- হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।
দুদক আদালতকে জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মাসুদ, হাবিবুর রহমান খান ও অন্যান্যরা দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত, এবং তাদের বিদেশে গেলে অনুসন্ধান ব্যাহত হতে পারে।
স্বদেশ প্রতিদিন/শাহো